tubetranscript.io

Nagar Bioscope · Transcript · · Updated

বিশ্বের সবচেয়ে শক্তিশালী বই! 🔥 | 48 Laws Of Power In Bangla | by Nagar Bioscope | Inspirational – Transcript

Video by Nagar Bioscope · Watch the original on YouTube

Summary

AI-generated from the transcript. Verify details against the source video.

  • রবার্ট গ্রিনের বই দ্যা ফোডিয়েট লজ অফ পাওয়ার মানুষের অবস্থান অটুট রাখা এবং প্রতিটি খেলায় জয়ী হওয়ার উপায় শেখায়।
  • ল নাম্বার ওয়ানে সবসময় লিডার বা গুরুজনকে এটা অনুভব করাতে বলা হয়েছে যে তারাই সেরা।
  • ল নাম্বার ফোরে প্রয়োজনের চেয়ে বেশি কথা না বলতে বলা হয়েছে কারণ যত বেশি বলবেন তত বেশি ভুল করার সুযোগ তৈরি হবে।

Key moments

  1. ততক্ষণ আপনি নিরাপদ থাকবেন। এগিয়ে থাকবেন সবার আগে। আর যখন কাজটা শেষ…
  2. না সঠিক মানুষকে চিনুন ভুল মানুষকে আঘাত করবেন না সবাই একরকম নয়…
  3. কিন্তু যদি ভাবে আপনি অনেক সহজই করেছেন তবে তারা আপনার প্রশংসা করবে।…
  4. দেয়। কিন্তু আপনি যদি তা ব্যবহার করতে শিখেন তাহলে তা আপনার শক্তিতে…
Video thumbnail: বিশ্বের সবচেয়ে শক্তিশালী বই! 🔥 | 48 Laws Of Power In Bangla | by Nagar Bioscope | Inspirational
Source video on YouTube · Transcript generated automatically and may contain errors.

Use this video with Pro

Reading, copying and transcript downloads are free. Create saved AI results for this video with a signed-in Pro account ($4.99/month).

Transcript

Search ignores accents. All transcript text stays visible.

আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ থাকে ইতিহাসের পৃষ্ঠায় আর কিছু মানুষ সাধারণ জীবনেই আটকে থাকে কেন কেউ পৃথিবী বদলে ফেলে আর কেউ নিজের জীবনটাই বদলাতে পারে না আসলে তারা কোন সুপার হিরো নয় তারা শুধু জানে কিভাবে মানুষকে বোঝা যায় কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় আর কিভাবে নিজের শক্তিকে কাজে লাগানো যায় সফল হতে শুধুমাত্র পরিশ্রমই যথেষ্ট নয় দরকার কৌশল দরকার বুদ্ধি [মিউজিক] কিন্তু আমরা অনেক সময় এমন কিছু করি যেটা আমাদের

শক্তিশালী নয় বরং দুর্বল করে ফেলে আর ঠিক এখানেই আসে রবার্ট গ্রিনের কিংবদন্তি বই দ্যা ফোডিয়েট লজ অফ পাওয়ার। এই বইটি শিখায় কিভাবে মানুষকে ম্যানিপুলেট করা যায়। কিভাবে নিজের অবস্থান অটুট রাখতে হয়। আর কিভাবে প্রতিটি খেলায় জয়ী হতে হয়। হয়তো এ কারণেই এই বইটিকে বলা হয় হীরার চেয়েও মূল্যবান একটি বই। আর আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই বইয়ের 48 টি অমূল্য নিয়ম। যেগুলো আয়ত্ত করতে পারলে আপনি শুধু সফলই হবেন না বরং মানুষকে নিজের

নিয়ন্ত্রণে আনতে পারবেন। তাই আপনার উচিত আজকের এই ভিডিওটি একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখা। আমি জানি আজকের এই ভিডিওটা একটু লং হতে চলছে এবং সবার এই ভিডিওটি শেষ অব্দি দেখার ধৈর্য নেই। কিন্তু যারাই এই ভিডিওটি শেষ অব্দি দেখতে পারবে তারাই কেবল এই 48 টি ল ভালোভাবে জানতে কিংবা বুঝতে পারবে এবং তারাই লাইফে এমন কিছু করতে পারবে যা তাদেরকে লাইফের অনেক কঠিন সিচুয়েশন মোকাবেলা করতে সাহায্য করবে। তো চলুন আর দেরি না করে মূল পয়েন্টে যাওয়া

যাক। ল নাম্বার ওয়ান কখনোই আপনার চেয়ে উপরে থাকা কাউকে ছোট করতে যাবেন না। ধরুন আপনি চাকরি [মিউজিক] করছেন আর আপনি সবসময় এমনভাবে আপনার কাজগুলো সাবমিট করেন যাতে মনে হয় আপনি সেরা আর বস কিছুই পারে না। তাহলে কি হবে জানেন? তাহলে আপনার বস একদিন আপনাকে থামিয়ে দেবে। কারণ কেউই চায় না তার নিচে থাকা মানুষ তাকে ছোট করে দেখাক। তাই সবসময় আপনার লিডার বা গুরুজনকে এটা অনুভব করান যে তারাই সেরা এবং জীবনে বড় হতে

চাইলে আগে নম্র হতে শিখুন। ল নাম্বার টু শত্রুকে সোদ্ররানোর সুযোগ দিন। আমরা অনেকেই ভাবি বন্ধু মানে ভরসার জায়গা নিরাপত্তার দেয়াল। কিন্তু সত্যিটা হলো বন্ধুরা কখনো কখনো আবেগের বসে ভুল করে ফেলে। আবার ঈশ্বর থেকেও অজান্তে ক্ষতি করে বসে। অন্যদিকে শত্রুরা অনেক সময় প্রমাণ করতে যায় তারা বদলে গেছে। তারা আর আগের মতো নেই। তাই যদি কৌশলে ব্যবহার করতে পারেন শত্রু হয়ে উঠতে পারে সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। তাই কাউকেই অন্ধভাবে

ভরসা করবেন না। বন্ধু হোক বা শত্রু। সবাইকে কৌশলে ব্যবহার করতে শিখুন। আর সম্পর্ক চালান আবেগে নয় বুদ্ধি দিয়ে। ল নাম্বার থ্রি নিজের আসল পরিকল্পনা লুকিয়ে রাখুন। আপনি যদি নিজের পরিকল্পনা স্বপ্ন বা কৌশল সবার সামনে খুলে দেন তাহলে অন্যরা আপনাকে আগেই থামিয়ে দেবে। কেউ আপনার আইডিয়া নকল করবে কেউ আবার পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই আপনার পরিকল্পনাগুলো নিজের ভেতরে গোপন রাখুন। যতক্ষণ না অন্যরা বুঝতে পারছে যে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন,

ততক্ষণ আপনি নিরাপদ থাকবেন। এগিয়ে থাকবেন সবার আগে। আর যখন কাজটা শেষ হবে তখন ফলাফল দিয়ে সবাইকে চমকে দিন। ল নাম্বার ফোর প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। কথায় আছে যত বেশি বলবেন তত বেশি ভুল করার সুযোগ তৈরি হবে। সফল মানুষরা সাধারণত কম কথা বলেন। কারণ তারা জানেন প্রতিটা শব্দের দাম আছে। আপনি যদি সবসময় অকারণে কথা বলে ফেলেন মানুষ একসময় আপনাকে হালকা ভাবতে শুরু করবে। তাই কম কথা বলুন। কিন্তু যখন

বলবেন তখন যেন মনে হয় আপনার কথাই শেষ কথা। ল নাম্বার ফাইভ নিজের সুনামকে জীবনের মত রক্ষা করুন। আপনার টাকা আপনার ক্ষমতা এসব হারিয়ে গেলেও হয়তো আবার ফিরে আসতে পারে। কিন্তু একবার যদি আপনার নাম বা ইমেজ নষ্ট হয়ে যায় সেটা ফেরানো অনেক কঠিন। তাই সবসময় খেয়াল রাখুন আপনার সুনাম যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়। ল নাম্বার সিক্স। যেকোন মূল্যে নজরে আসুন। আজকের দুনিয়ায় যদি কেউ আপনাকে নাই চিনে তাহলে

আপনার কোন প্রতিভা কাজে আসবে না। যতই ভালো কাজ করুন যদি আপনি আলোচনায় না আসেন মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। তাই মনে রাখুন অদৃশ্য হয়ে গেলে আপনি হারিয়ে যাবেন বরং চেষ্টা করুন এমন কিছু করা যাতে মানুষ আপনার নাম মনে রাখে। ল নাম্বার সেভেন। অন্যকে দিয়ে কাজ করান কিন্তু কৃতিত্ব নিজের করুন। বড় হতে হলে সব কাজ একা করা যায় না। আপনি সব জানলেও সব করতে পারবেন না। তাই বুদ্ধিমান মানুষ হলো সেই যে অন্যের জ্ঞান ও পরিশ্রমকে কাজে লাগাতে

পারে। তবে খেয়াল রাখবেন কৃতিত্ব যেন আপনার নামে যায়। কারণ ইতিহাসে নাম থাকে সেই মানুষের যে কাজ শুরু করেছিল বা কাজের ফলাফলকে নিজের করে নিয়েছিল। ল নাম্বার এইট। মানুষকে আপনার কাছে টেনে আনুন। সবসময় অন্যের পেছনে দৌড়াবেন না। বরং এমন কিছু করুন যাতে মানুষ নিজেরাই আপনার কাছে আসতে বাধ্য হয়। এতে করে আপনি নিজের কন্ট্রোলে থাকবেন। আর তারা নির্ভরশীল হয়ে পড়বে আপনার উপরে। ল নাম্বার নাইন যুক্তি দিয়ে

নয় কাজ দিয়ে জয়ী হন। কারো সঙ্গে তর্ক করলে প্রথমে মনে হবে আপনি জিতেছেন। কিন্তু আসলে অন্যজনের মনে আপনার প্রতি ঘৃণা জন্মায়। তাই বেশি তর্ক নয় বরং কাজের মাধ্যমে প্রমাণ করে দিন আপনি সঠিক। মানুষ কাজ দেখে বিশ্বাস করে কথাই নয় এবং নীরবে এমন কিছু করুন যাতে আপনার সাফল্য হয়ে যায় সেরা উত্তর। ল নাম্বার টন দুর্ভাগা আর নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাই

আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি চারপাশে সবসময় হতাশ নেতিবাচক দুর্ভাগা মানুষ থাকে তাহলে তাদের জীবনের প্রভাব আপনার জীবনে পড়বে। তাই নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকুন। সবসময় চেষ্টা করুন ইতিবাচক সফল ও মোটিভেটেড মানুষদের সঙ্গে থাকতে। ল নাম্বার ইলেভেন। মানুষকে আপনার উপর নির্ভর ফিল করে তুলুন। যদি মানুষ মনে করে যে তারা আপনাকে ছাড়া চলতে পারবে তাহলে একদিন তারা আপনাকে ফেলে চলে যাবে। কিন্তু আপনি যদি

এমন কিছু দেন যেমন জ্ঞান, দক্ষতা, সম্পর্ক বা সুযোগ যা কেবল আপনার মধ্যে পাওয়া যায় তখন তারা বাধ্য হবে আপনার পাশে থাকতে। তাই আপনার ভ্যালু এমন করুন যাতে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। ল নাম্বার 12। সততার পাশাপাশি চতুর হন। সত্যি কথা হলো সবাই একেবারে সৎ হলে টিকে থাকতে পারতো না। কিন্তু মানুষকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে আপনাকে কিছু চতুরতা করতে হবে। এতে মানুষ আপনার উপর ভরসা করবে। আর আপনি

চুপচাপ নিজের কাজ চালিয়ে যাবেন। তাই সততার আড়ালে চতুরতা লুকিয়ে রাখুন। ল নাম্বারথ 13 সাহায্য চাইতে হলে মানুষকে লাভবান হওয়ার আশা দিন। কাউকে যদি সাহায্যের জন্য বলেন যে আমার প্রতি দয়া করুন তাহলে হয়তো সে খুব একটা আগ্রহী হবে না। কিন্তু যদি বলেন আমাকে সাহায্য করলে আপনারও লাভ হবে তাহলে সে নিজেই রাজি হয়ে যাবে। কারণ মানুষ নিজের স্বার্থের কথাই বেশি ভাবে। তাই গোকে রাজি করাতে চাইলে সবসময় দেখান এতে তার কি লাভ? ল নাম্বারফ

বন্ধুর মত ভান করুন কিন্তু গুপ্তচরের মত শোয়ার চেষ্টা করুন। সবসময় মানুষকে আপনার আসল কার্ড দেখাবেন না। বরং বন্ধুত্বের ছলে জানুন তারা কি করছে কি ভাবছে। এভাবে আপনি আগে থেকেই বুঝে যাবেন যে কে আপনার পক্ষে আর কে বিপক্ষে। কিন্তু খেয়াল রাখবেন তারা যেন বুঝতেই না পারে আপনি খোঁজ নিচ্ছেন। ল নাম্বার 15। শত্রুকে পুরোপুরি শেষ না করলে সে আবার মাথা তুলবে। যদি কারো সাথে আপনার শত্রুতা থাকে এবং সে শত্রুতাকে টিকিয়ে

রেখে আপনি লাইফে এগিয়ে যেতে চান তাহলে আপনার শত্রুরা আপনাকে বাধা দিতে চাইবে। আপনাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তাই কখনো শত্রুতাকে মাঝপথে ফেলে রাখবেন না। যেকোনো মূলে শত্রুতা শেষ করতে হবে। সেটা হতে পারে সমাধানের মাধ্যমে কিংবা শায়েস্তা করার মাধ্যমে। একমাত্র তাহলেই আপনি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবেন। ল নাম্বার 16 মাঝে মাঝে দূরে থাকুন। তাতেই আপনার সম্মান বাড়বে। সবসময় সামনে থাকলে মানুষ আপনাকে হালকা ভাববে। যেমন যদি কেউ প্রতিদিনই আপনার সামনে থাকে

তার গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। কিন্তু মাঝে মাঝে না থাকলে মানুষ আপনাকে মিস করবে আপনার ভ্যালু বাড়বে। তাই সম্পর্ক হোক বা কাজে মাঝে মাঝে নিজেকে দূরে সরিয়ে নিন। কারণ অনুপস্থিতি অনেক সময় উপস্থিতির চেয়েও বেশি শক্তিশালী। ল নাম্বার 17। সবসময় মানুষকে ধোয়াসার মধ্যে রাখুন। যদি সবাই আগেভাগে বুঝে যায় যে আপনি কি করবেন তাহলে তারা আপনাকে সহজেই হারাতে পারবে। কিন্তু আপনি যদি সবসময় অপ্রত্যাশিত হন, যেমন আজ একটা, কাল একটা, তাহলে মানুষ

বিভ্রান্ত হবে। আর বিভ্রান্ত মানুষ কখনো আপনার বিরুদ্ধে ঠিকমতো লড়তে পারবে না। ল নাম্বার 18, দুর্গ বানিয়ে আলাদা হয়ে থাকবেন না। অনেকে ভাবে আমি সবার থেকে দূরে থাকবো তাহলেই আমি নিরাপদ থাকবো। কিন্তু এটা ভুল। কারণ একা হয়ে গেলে আপনি তথ্য হারাবেন, মানুষ হারাবেন। তাই মানুষের সঙ্গে থাকুন। সম্পর্ক বজায় রাখুন। আলাদা হয়ে গেলে আপনি একা হয়ে পড়বেন। আর শক্তি আসে একাত্রতা থেকে একা থেকে নয়। ল নম্বর

না সঠিক মানুষকে চিনুন ভুল মানুষকে আঘাত করবেন না সবাই একরকম নয় কারো উপর চাপ দিলে সে চুপ হয়ে যাবে আবার কেউ আঘাত পেলে ভয়ানক প্রতিশোধ নেবে যদি ভুল মানুষকে আঘাত করেন তাহলে আপনার ক্ষতি নিশ্চিত তাই সবার চরিত্র বোঝুন তারপর পদক্ষেপ নিন ল নাম্বার 20 কারো প্রতি অন্ধভাবে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না মানুষ চায় আপনাকে একটা দলে বেঁধে ফেলতে কিন্তু আপনি যদি কারো প্রতি পুরোপুরি বাধা পড়ে যান

তাহলে আপনার স্বাধীনতা চলে যাবে তাই কখনো অন্ধভাবে একপক্ষের প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। সবসময় ফ্লেক্সিবল থাকুন। যাতে সবাই আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করে। ল নাম্বার 21 বোকা সাধুন এবং আসল বুদ্ধি লুকিয়ে রাখুন। কখনোই সরাসরি আপনার আসল জ্ঞান বা দক্ষতাকে দেখিয়ে দিবেন না। বরং মাঝে মাঝে একটু কম জানেন এমন ধন করুন। এতে মানুষ আপনাকে অবমূল্যায়ন করবে। আর সেখানেই আপনার জেতার সুযোগ তৈরি হবে এবং

শেষ মুহূর্তে ও সঠিক সময় আপনার বুদ্ধি ব্যবহার করে সবাইকে চমকি দিয়ে গেম চেঞ্জ করে দেবেন। কারণ যে মানুষকে সবাই হালকাভাবে নেয় দিনশেষে সে মানুষটাই খেলা ঘুরিয়ে দেয়। ল নাম্বার 22 আত্মসমর্পণ করতে শিখুন। যদি আপনি প্রতিপক্ষের চেয়ে দুর্বল হন তাহলে জোকে পড়ুন। সবসময় জেতার চেষ্টা করবেন না। যদি দেখেন প্রতিপক্ষ অনেক শক্তিশালী তখন জোর করে লড়বেন না। বরং আপাতত মাথা নত করুন। সময় দিন। শক্তি জমা করুন। কখনো হার মানা মানেই হেরে

যাওয়া নয় বরং সেটা হতে পারে নতুন করে জেতার কৌশল। ল নাম্বার 23 নিজের সব শক্তি এক জায়গায় জমা করুন। আপনি যত কাজই করেন যদি সবদিকে সমানভাবে শক্তি ছড়িয়ে দেন তাহলে কোনদিকেই বড় কিছু করতে পারবেন না। বরং আপনার শক্তি সময় আর ফোকাস এক জায়গায় লাগান। এক জায়গায় যদি পুরো এনার্জি দেন ফলাফল হবে বিশাল। যেমন সূর্যের আলোকে লেন্স দিয়ে ফোকাস করলে আগুন জ্বলে ওঠে। জীবনের ফোকাসও তাই। ল

নাম্বার 24 নম্রতা শিখুন। জীবন অনেক সময় এমন জায়গায় [মিউজিক] পড়তে হয় যেখানে নিয়ম ভদ্রতার কৌশল ছাড়া টিকে থাকা যায় না। ঠিক যেমন পুরনো রাজদরবারের সকল সদস্য রাজাকে খুশি করার কৌশল জানতো। তাই শিখুন কাকে কখন কোথায় কি বলতে হবে। কার সামনে কিভাবে আচরণ করতে হবে। বুদ্ধিমান মানুষ হলো সেই যে পরিস্থিতি বুঝে নিজের চরিত্র বদলাতে জানে। ল নাম্বার 25 নিজেকে নতুন করে গড়ে তুলুন। জীবন কখনো এক জায়গায়

দাঁড়িয়ে থাকে না। যদি একই রকম থাকেন মানুষ আপনাকে ভুলে যাবে। তাই বারবার নিজেকে নতুন করে তৈরি করুন। নতুন দক্ষতা, নতুন স্টাইল, নতুন পরিচয়। এতে করে আপনি সবসময় সদিস থাকবেন। আর মানুষ আপনাকে গুরুত্ব দেবে। অন্যদিকে যে মানুষ নিজেকে বদলাতে পারে না সে একদিন সময়ের সঙ্গে হারিয়ে যায়। ল নাম্বার 26। সবসময় হাত পরিষ্কার রাখুন। মানুষকে আপনার ভুল বা নোংরা কাজ দেখাবেন না। যদি কোন ঝামেলা হয় সেটা অন্যকে দিয়ে সামলান। আপনার নাম

সবসময় পরিষ্কার থাকা দরকার। এতে করে মানুষ আপনাকে দোষী নয় বরং একজন [মিউজিক] পরিচ্ছন্ন বিশ্বাসযোগ্য মানুষ ভাববে। কারণ নাম খারাপ হলে ক্ষমতা টিকবে না। তাই নিজের ইমেজ সবসময় পরিষ্কার রাখুন। ল নাম্বার 27 মানুষের বিশ্বাসকে কাজে লাগান। মানুষ সবসময় কিছু না কিছুর উপরে বিশ্বাস রাখতে চায়। সে বিশ্বাসকে যদি আপনি স্পর্শ করতে পারেন তাহলে মানুষ আপনার উপরে আস্থা রাখবে। যেমন কেউ ভবিষ্যতের স্বপ্নে বিশ্বাস করে কেউ নিরাপত্তায় আর কেউ

ভালোবাসায়। আপনি যদি মানুষেরই বিশ্বাসকে কাজে লাগাতে পারেন তাহলে তারা আপনাকে অনুসরণ করবে। ল নাম্বার 28 সাহসের সাথে যেকোনো পদক্ষেপ নিন। যে কাজ করবেন সেটা নিয়ে দ্বিধা করবেন না। অর্ধেক মন নিয়ে কিছু করলে ব্যর্থ হবেন বরং সাহস নিয়ে সামনে যান। আত্মবিশ্বাসী মানুষকে সবাই অনুসরণ করে। আর ভয় পাওয়া মানুষকে কেউ গুরুত্ব দেয় না। সাহস না থাকলে প্রতিভাও অকেজ হয়ে যায়। ল নাম্বার 29। শেষটা আগে

থেকে ভেবে রাখুন। যে কাজই করেন না কেন তার শেষ ফলাফল আগে থেকে চিন্তা করে রাখুন। তা না হলে মাঝপথে হুজট খাবেন। বড় মানুষরা সবসময় আগাম ভেবে রাখে কিভাবে শুরু করবে আর কিভাবে শেষ করবে। ল নম্বরথ নিজের সাফল্যকে সহজ মনে করুন। যখন আপনি বড় কিছু অর্জন করবেন তখন সেটা এমনভাবে দেখান যেন কাজটা খুব সহজ ছিল। মানুষ যদি ভাবে আপনি অনেক কষ্ট করেছেন তারা হয়তো ঈর্শা করবে।

কিন্তু যদি ভাবে আপনি অনেক সহজই করেছেন তবে তারা আপনার প্রশংসা করবে। ল নম্বর 31 অন্যকে অপশন দিন কিন্তু সেগুলোর প্রত্যেকটি যেন আপনার পক্ষেরই হয়। মানুষ সবসময় চায় তার মতামতই যেন সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণযোগ্যতা পায়। এতে তারা অনেক খুশি অনুভব করে এবং যে তাকে অপশন দিয়ে সিদ্ধান্ত জানাতে বলেছে তার উপর সেটিসফাইড থাকে। কিন্তু আপনি তাকে যে অপশনগুলো দিচ্ছেন সেগুলোর প্রত্যেকটি যদি আপনার মতামতকে রিপ্রেজেন্ট করে তাহলে

ব্যাপারটা কেমন হয়? এই ল আমাদের শেখায় মানুষকে অপশন দিন। কিন্তু এমনভাবে দিন যাতে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি আপনার মনের মতোই হয়। ল নম্বর 32 মানুষের স্বপ্নকে কাজে লাগান। মানুষ বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি বিশ্বাস করে। যদি আপনি তাদের স্বপ্ন আশা বা আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে জুড়ে দিতে পারেন তারা নিজের মত করে আপনার পাশে দাঁড়াবে। ল নম্বর 33 মানুষের দুর্বলতাকে আইডেন্টিফাই করুন।

প্রত্যেকেরই একটা দুর্বল জায়গা থাকে। কেউ প্রশংসা পছন্দ করে, কেউ ভয় পায়, কেউ আবার ক্রেডিট চায়। সেটি চিনে নিলে আপনি সহজেই মানুষকে প্রভাবিত করতে পারবেন। ধরুন আপনি জানলেন যে কারো দুর্বলতার সম্মান। সুতরাং তাকে সম্মান দিলে সে যেকোনো মূল্যে আপনার কথা শুনবে। ল নম্বর 34 নিজের চালচলনে পরিবর্তন আনুন। মানুষ প্রথমে আপনাকে চোখ দিয়ে দেখে। তারপর ধীরে সুস্তে জানতে পারে মানুষ হিসেবে আপনি কেমন। তাই মানুষের সামনে আপনি যেভাবে নিজেকে

Frequently asked questions

রবার্ট গ্রিনের কিংবদন্তি বই দ্যা ফোডিয়েট লজ অফ পাওয়ার এর ৪৮ টি নিয়ম নিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে।

কখনোই আপনার চেয়ে উপরে থাকা কাউকে ছোট করতে যাবেন না।

যত বেশি বলবেন তত বেশি ভুল করার সুযোগ তৈরি হবে এবং মানুষ একসময় আপনাকে হালকা ভাবতে শুরু করবে।