tubetranscript.io

BB TV · Transcript · · Updated

ব্রিটেনে আইএলআর পেতে কঠিন শর্ত! বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ | UK ILR Rules 2026 | BBTV – Transcript

Video by BB TV · Watch the original on YouTube

Summary

AI-generated from the transcript. Verify details against the source video.

  • যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ হাউজ অফ কমনসে স্থায়ী বসবাস বা আইএলআর এর নিয়ম কানুন ও ইনকাম থ্রেশহোল্ডে কঠোর পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।
  • যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য ডিফল্ট কোয়ালিফাইং সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে সরাসরি ১০ বছর করা হয়েছে।
  • বার্ষিক কমপক্ষে ২৫,০০০ পাউন্ড আয়ের শর্তপূরণ সাপেক্ষে কেয়ার ওয়ার্কাররা পাঁচ বছরের পুরনো পথে স্থায়ী বসবাস পেতে পারবেন।
Video thumbnail: ব্রিটেনে আইএলআর পেতে কঠিন শর্ত! বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ | UK ILR Rules 2026 | BBTV
Source video on YouTube · Transcript generated automatically and may contain errors.

Use this video with Pro

Reading, copying and transcript downloads are free. Create saved AI results for this video with a signed-in Pro account ($9/month).

Transcript

Search ignores accents. All transcript text stays visible.

যুক্তরাজ্যের স্থায়ী বসবাস বা আইএলআর এর নিয়ম কানুন ও ইনকাম থ্রেশহোল্ডে যুগান্তকারী ও কঠোর পরিবর্তনের ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ হাউজ অফ কমনসে পেশ করা সরকারের নতুন আর্নড সেটেলমেন্ট কাঠামোর ফলে বৈধভাবে যুক্তরাজ্যে বসবাসরত প্রায় 5 লাখ অভিবাষীর স্থায়ীভাবে বসবাসের পথ দীর্ঘায়িত হতে চলেছে বিশেষ করে স্কিল্ড ওয়ার্কার ও বিভিন্ন পেশায় নিয়োজিত হাজার হাজার বাংলাদেশী অভিবাষী ও তাদের পরিবার এর ফলে মারাত্মক অনিশ্চয়তা ও

আর্থিক সংকটের মুখে পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন আকর্ষিক এই নীতিমালার ফলে বহু অভিবাষী দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার মধ্যে পড়বেন। সরকারের পক্ষ থেকে এগে ন্যায্য ও সুশৃঙ্খল অভিবাসন নীতি হিসেবে দাবি করা হলেও অভিবাষী সংগঠনগুলো এর বিরুদ্ধে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য যে 10 বছরের দীর্ঘমেয়াদী শর্ত ও কিছু ক্ষেত্রে ছাড় নতুন ঘোষণা অনুযায়ী যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য ডিফল্ট কোয়ালিফাইং সময়সীমা পাঁচ বছর থেকে

বাড়িয়ে সরাসরি 10 বছর করা হয়েছে। এতদিন পাঁচ বছর পূর্ণ হলেই নির্দিষ্ট শর্তে সেটেলমেন্টের আবেদন করা যেত। তবে সরকার উচ্চ আয় এবং বিশেষ কিছু পেশার জন্য কিছু ছাড় রেখেছে যাদের বার্ষিক আয় 1 লাখ 25141 পাউন্ডের বেশি কিংবা যারা গ্লোবাল ট্যালেন্ট বা ইনোভেটর ফাউন্ডার রুটে আছেন তারা তিন বছরের মাথায় স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। অন্যদিকে উচ্চকর করদাতা এবং এনএইচএস এর ডাক্তার, নার্স ও

শিক্ষকসহ নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর পেশাজীবীরা পাঁচ বছরের পথেই সেটেলমেন্টের সুবিধা পাবেন। তবে এই ক্যাটাগরিগুলোর বাইরে থাকা সাধারণ দক্ষ কর্মীরা এই ছাড়ের আওতাধীন না থাকায় তাদের 10 বছর অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে কেয়ার ওয়ার্কারদের স্থায়ী হওয়ার মেয়াদ 15 বছর করার প্রস্তাব করা হলেও সমালোচনার মুখে তাতে পরিবর্তন আনা হয়েছে। বার্ষিক কমপক্ষে 25,000 পাউন্ড আয়ের শর্তপূরণ সাপেক্ষে কেয়ার ওয়ার্কাররা পাঁচ বছরের পুরনো পথে স্থায়ী

বসবাস পেতে পারবেন। তবে কেয়ার সেক্টরের বাইরের অন্যান্য খাতের হাজার হাজার অভিবাষী কর্মীর জন্য এই ছাড় প্রযোজ্য নয়। আইনি সতর্কতা ও অভিবাষীদের উপর আর্থিক চাপ এই নিয়মের ভিত্তাপেক্ষ কার্যকারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিবাষী অধিকারকর্মী ও পাবলিক্যাল ব্যারিস্টাররা। পাঁচ বছর পূর্ণ হওয়ার আশায় যুক্তরাজ্যে আসা অভিবাষীরা এখন বিপাকে পড়েছেন। পাঁচ বছরের জায়গায় 10 বছর অপেক্ষা করতে হওয়ায় পরিবারগুলোকে অতিরিক্ত ভিসা ফি প্রতিবছর ইমিগ্রেশন হেলথ

সারচার্জ এবং নবায়ন বাবদ হাজার হাজার পাউন্ড গচ্চা দিতে হবে। বলা হচ্ছে চার সদস্যের একটি পরিবারের ক্ষেত্রে এই বর্ধিত প্রক্রিয়া ও ফি মেটাতে গিয়ে 25 হাজার পাউন্ডের বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এছাড়া ইংরেজি ভাষার মানদন্ড আরো কঠোর করা হয়েছে এবং স্বেচ্ছাসেবা বা ভলেন্টিয়ার কাজের মাধ্যমে সময় কমিয়ে আনার সুযোগ পুরোপুরি বাতিল করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী অভিবাষীদের একটি বড় অংশ কেয়ার ওয়ার্কার বিভিন্ন রেসতরা ও ব্যবসা প্রতিষ্ঠান এবং

অন্যান্য স্কিল্ড ওয়ার্কার ভেসায় অবস্থান করছেন। ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশী বলেন, কেয়ার সেক্টরের বাইরে থাকা সাধারণ স্কিল্ড পেশাজীবী ও গ্রাজুয়েট রুট থেকে ওয়ার্ক পারমিটে যাওয়া অভিবাষীরা এই 10 বছরের বেড়াজালে আটকে গেছেন। এর ফলে যারা স্থায়ীভাবে শিকর গড়ার স্বপ্ন দেখছিলেন এবং যাদের পাঁচ বছর পূর্ণ হওয়ার সময় ঘনি এসেছিল তাদের মেয়াদ এখন হঠাৎ করেই দীর্ঘায়িত হওয়ায় মানসিক ও অর্থনৈতিক উভয় চাপে বহুগুণ বেড়ে গেছে।

Frequently asked questions

যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ১৪১ পাউন্ডের বেশি কিংবা যারা গ্লোবাল ট্যালেন্ট বা ইনোভেটর ফাউন্ডার রুটে আছেন তারা তিন বছরের মাথায় স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন।

বার্ষিক কমপক্ষে ২৫,০০০ পাউন্ড আয়ের শর্তপূরণ সাপেক্ষে কেয়ার ওয়ার্কাররা পাঁচ বছরের পুরনো পথে স্থায়ী বসবাস পেতে পারবেন।