tubetranscript.io

Filmimoi · Transcript · · Updated

এক এঞ্জেল ধনী ও গরীবের অত্না অদলবদল করে দেয় | Good Fortune (2025) Movie Explained | Filmimoi – Transcript

Video by Filmimoi · Watch the original on YouTube

Summary

AI-generated from the transcript. Verify details against the source video.

  • গ্যাব্রিয়েল হলো একজন নিচু র‍্যাঙ্কের গার্ডিয়ান এঞ্জেল যার কাজ হলো টেক্সট করতে করতে গাড়ি চালানো লোকদের এক্সিডেন্ট থেকে বাঁচানো।
  • গ্যাব্রিয়েল আর্জ এবং জেফের জীবন অদল-বদল করে দেয় যাতে তারা একে অপরের জীবন বুঝতে পারে।
  • সবশেষে আর্জ তার নিজের জীবন মেনে নিয়ে ডকুমেন্টারি বানানো শুরু করে এবং এলেনার সঙ্গে ডেট করতে থাকে।
Video thumbnail: এক এঞ্জেল ধনী ও গরীবের অত্না অদলবদল করে দেয় | Good Fortune (2025) Movie Explained  | Filmimoi
Source video on YouTube · Transcript generated automatically and may contain errors.

Use this video with Pro

Reading, copying and transcript downloads are free. Create saved AI results for this video with a signed-in Pro account ($9/month).

Transcript

Search ignores accents. All transcript text stays visible.

একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে গ্যাব্রিয়েল পুরো শহরটাকে দেখছে। সে একজন নিচু র‍্যাঙ্কের গার্ডিয়ান এঞ্জেল আর তার কাজ হলো ফোনে টেক্সট করতে করতে গাড়ি চালানো লোকদের এক্সিডেন্ট থেকে বাঁচানো। সে ওই লোকদের গাড়ির পেছনের সিটে এসে বসে তারপর হালকা একটা ছোঁয়া দিয়ে তাদের সতর্ক করে দেয়। একদিন গ্যাব্রিয়েল আর্জের গাড়ির পেছনে গিয়ে বসে। আর্জ একজন ডকুমেন্টারি নির্মাতা হতে চায়। কিন্তু বেঁচে থাকার জন্য সে যখন যে কাজ পায় তাই করে। আজ সে খুব হতাশ। কারণ আরেকটা চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। গাড়ি

চালানোর সময় গ্যাব্রিয়েল তাকে ছুঁয়ে সতর্ক করে দেয়। কিন্তু আর্জের মানসিক ও আর্থিক অবস্থা দেখে সে চিন্তায় পড়ে যায়। এরপর আর্স ছোটখাটো কাজ করতে বের হয়। প্রথমে সে একটা জনপ্রিয় বেকারিতে যায় যেখানে দোকানের বাইরে বিশাল লম্বা লাইন। সে নিজের জন্য কিছু কিনতে আসেনি। অন্য একজন তাকে টাকা দিয়েছে তার হয়ে লাইনে দাঁড়ানোর জন্য। দুই ঘন্টা অপেক্ষা করার পর দোকানের কর্মচারী বলে যে আর কোন খাবার বাকি নেই। আর্জ তখন ক্লায়েন্টকে ফোন করে জানায় যে খাবারের জন্য তাকে টাকা দিতে হবে না। কিন্তু সে অনুরোধ করে যেন

অর্ডারটা ক্যান্সেল না করা হয়। কারণ সে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিল। তাই তার পারিশ্রমিক পাওয়া উচিত। দুঃখের বিষয় ক্লায়েন্ট তবুও অর্ডারটা ক্যন্সেল করে দেয়। এরপর আর্জ আরো বিরক্ত হয় যখন সে দেখতে পায় বেশিরভাগ খাবার কিনে নিয়েছে জেফ। একজন ধনী লোক যে ইনভেস্টর হওয়ার কারণে প্রায়োরিটি পেয়েছে। এরপর সে একজন ক্লায়েন্টের বাসায় লন্ড্রি করতে যায়। সেখানে একটা বেয়াদব বাচ্চা তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কেন এসব করছে? চাকরি কেন পাচ্ছে না। আর্জ এতই বিরক্ত হয়ে যায় যে সে রাগে ফেটে পড়ে। বাচ্চাটাকে বলে তার

কোন ভবিষ্যৎ নেই। সে জীবনে ভালো কিছু করতে পারবে না। এর ফলে অ্যাপে সে একটা খারাপ রেটিং পায়। এছাড়া আরো কিছু কাজের মধ্যে ছিল কারো ডেস্ক জোড়া লাগানো আর একটা হার্ডওয়্যার স্টোরে কাজ করা। হার্ডওয়্যার স্টোরে লাঞ্চের সময় এলেনা আর্চের কাছে আসে। সে শ্রমিকদের কাজের পরিবেশ ভালো করার জন্য একটা লেবার ইউনিয়ন গড়ার চেষ্টা করছে। কিন্তু আর্জ আগ্রহ দেখায় না। কারণ সে তো এখানে পার্টটাইম কাজ করে। এলেনা বলে, তবুও তার লেবার ইউনিয়নে যোগ দেওয়া উচিত। সন্ধ্যায় একটা ফুডস্টলে আর্চের সঙ্গে আবার এলেনার দেখা

হয়ে যায়। আর তারা একসঙ্গে ডিনার করে। আর্চ তাকে ডকুমেন্টারি নির্মাতা হওয়ার স্বপ্নের কথা বলে। আর এলেনা তাকে খুব সাপোর্ট করে। আর্চকে অবশেষে হাসতে দেখে গ্যাব্রিয়েল খুশি হয়। এরপর আর্চ রাত কাটানোর জন্য একটা স্টোরের পার্কিং লটে নিজের গাড়ির ভেতরে চলে যায়। তখন তার বাবা ফোন করলে সে এমন ভান করে যেন সে তার অ্যাপার্টমেন্টে শুয়ে আছে। কথা শেষ করে ঘুমাতে সমস্যা হচ্ছিল বলে সে একটা স্লিপ অ্যাসিস্ট্যান্ট পডকাস্ট চালায়। কিন্তু সাবস্ক্রিপশন কেনার সামর্থ্য নেই বলে

বারবার বিজ্ঞাপনে সেটা বন্ধ হয়ে যায়। কিছুদিন পর এঞ্জেল ম্যানেজার মার্থা সব গার্ডিয়ান এঞ্জেলকে একসঙ্গে ডেকে তাদের গল্প শোনে। প্রত্যেকে আলাদা আলাদা জিনিস থেকে মানুষকে রক্ষা করে যেমন সুনামি হঠাৎ পড়ে যাওয়া সবাই তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন গল্প বলে মিটিংয়ের পর গ্যাব্রিয়েল মার্থাকে বলে তাকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে কিন্তু মার্থা তাকে জানায় এই কঠিন কাজগুলোর জন্য সে এখনো তৈরি হয়নি এদিকে আর্জের জীবন আগের মতোই চলছে মাঝেমধ্যে গার্ড তাকে পার্কিং

লটে ঘুমাতে দেখে ফেলে আর তখন তাকে বুঝিয়ে রাজি করাতে হয় যেন তাকে তাড়িয়ে না দেয় গোসল করার দরকার হলে সে পাশের একটা জিমে যায় একদিন অ্যাপের মাধ্যমে জেফ আর্চকে তার গ্যারেজ পরিষ্কার করার জন্য ভাড়া করে। আর আর্চ খুব দ্রুত আর দক্ষতার সঙ্গে কাজটা করে দেয়। জেফ তাকে পাঁচ স্টার দেওয়ার প্রতিশ্রুতি দেয় আর নিজের স্ন্যাক্স তার সাথে শেয়ার করে। এরপর আর্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে রাজি হয়। আর জেফ তাকে এক সপ্তাহে ট্রায়াল দেয়। দিন যেতে যেতে আর্জ প্রমাণ করে সে

কতটা বিশ্বস্ত কর্মী। সে দ্রুত কাজ করে। আর হঠাৎ কোন সমস্যা এলে সঙ্গে সঙ্গে বিকল্প সমাধান বের করে ফেলে। জেফ যাই চাক আর্জ সেটা করতে প্রস্তুত থাকে। জেফ আর্জের কাজে অত্যন্ত খুশি হয়। তাই সে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেয়। আর একটা কোম্পানির কাজের জন্য একটা ক্রেডিট কার্ড দেয়। এখন আর্জ হোটেলে থাকার খরচ চালাতে পারে। কিছুদিন পর জেফ আর্চকে জানায় যে জরুরি অবস্থার জন্য বাড়িতে একটা বন্দুক আছে। আর সে তাকে ড্রয়ারের পাসওয়ার্ডটাও বলে দেয়। জেফ যখন শোনে আর্জ এর একটা ডেট আছে সে তাকে একটা জ্যাকেট ধার দেয় আর

একটা রেস্টুরেন্টের খোঁজ দেয়। সেদিন সন্ধ্যায় আর্জ আর এলেনা খুব সুন্দর সময় কাটাচ্ছিল। কিন্তু মেনুতে দাম দেখে আর্জ আটকে ওঠে। দেখা যায় এই জায়গাটা শুধু জেফের মতো ধনী লোকরাই আসে। যাইহোক এলেনার সামনে ছোট দেখাতে চায় না বলে আর্চ এখানেই খাওয়া-দাওয়া করে। বিল এলে এলেনা বলে তারা ভাগ করে দেবে। কিন্তু আর্স নিজেই পে করার কথা বলে। আর কোম্পানির ক্রেডিট কার্ড ব্যবহার করে। পরদিন জেফ ক্রেডিট কার্ডে ডিনারের বিল নিয়ে আর্চকে জিজ্ঞেস করে। আর্চ ক্ষমা চেয়ে সব খুলে বলে আর প্রতিশ্রুতি দেয় যে সে জেফকে টাকা ফেরত

দিয়ে দেবে। কিন্তু জেফ তবুও তাকে চাকরি থেকে বের করে দেয়। এখন আর্চকে হোটেল ছাড়তে হয়। আর অ্যাপে কোন অর্ডারও খুঁজে পায় না বলে রক্ত বিক্রি করা ছাড়া তার আর কোন উপায় থাকে না। সেই রাতে আর্জ একটা রেস্টুরেন্টে ঘুমিয়ে পড়ে। আর একজন ওয়েটার তাকে বের করে দেয়। বাইরে গিয়ে সে দেখে তার গাড়িটাও নিয়ে গেছে। আর্জের জীবন এভাবে ভেঙে পড়তে দেখে গ্যাব্রিয়েল ঠিক করে যে সে আর্চকে সাহায্য করবে। তখন সে আর্চের সামনে হাজির হয়। আর আর্স স্বাভাবিকভাবেই ভয়ে চমকে ওঠে। গ্যাব্রিয়েল বুঝিয়ে বলে যে সে আর্চের

সম্পর্কে সবকিছু জানে। এরপর শুধু একটা ছোঁয়া দিয়ে সে আর্চকে তার ভবিষ্যতের একটা দৃশ্য দেখায়। সেখানে আর্জ ডেলিভারি ড্রাইভার হিসেবে ভয়ঙ্কর লম্বা শিফটে কাজ করছে। আর এলেনার মায়ের বাড়িতে এলেনার সঙ্গে থাকছে। একসময় তারা স্থায়ী চাকরি পায় আর টেক্সাসে চলে যায়। কিন্তু তাদের বেতন দিয়ে তাদের অসুস্থ কুকুরের সার্জারির করতে পারছে না, যার কারণে তার কুকুরটা মারা যায়। তারা বাস্তবে ফিরে এলে আর্শ গ্যাব্রিয়েলের উপর চিৎকার করে বলে, এই ভয়ানকভাবে জীবন কাটাতে চাই না। আর্স বলে সে জেফের মত একটা জীবন চায়। তখন

গ্যাব্রিয়েল ঠিক করে সে তাকে শেখাবে যে ধনী মানুষের জীবন যতটা সুন্দর বলে ততটা সুন্দর নয়। সে আর্ষকে ছোঁয়ে আর একটা আলো এসে আর্চের চোখ বন্ধ হয়ে যায়। আর্চ যখন চোখ খুলে সে নিজেকে সেই স্টোরের পার্কিং লটের একটা গাড়ির ভেতরে দেখতে পায়। কিন্তু এটা খুব দামি গাড়ি। আর তার পরণে সুন্দর পোশাক। গার্ড যখন তার কাছে আসে সে এখন অনেক ভদ্রভাবে কথা বলে। গাড়ির কম্পিউটার আর্চ কে জিজ্ঞেস করে সে বাড়ি যেতে চায় কিনা? আর তাকে রুটও দেখায়। সকালে আর্স জেফের বাড়িতে পৌঁছায়। সে

চারপাশে তাকাচ্ছিল তখন জেফ তার কাছে আসে। জেফের পরনে সাধারণ পোশাক। আর সে বলে তার কাজ শেষ। আর্জ জিজ্ঞেস করে এটা কার বাড়ি? জেফ বলে এটা আর্জের বাড়ি। বাড়ির চারপাশে নিজের ছবি দেখতে পাওয়ার পর গ্যাব্রিয়েল হাজির হয়ে বুঝিয়ে বলে যে সে আর্জের আর জেফের জীবন অদল বদল করে দিয়েছে। এক সপ্তাহ পর সে ফিরে আসবে। আর্জ অবিশ্বাস্য রকম আনন্দে থাকে। সে যা খুশি তা কিনে টাকা খরচ করতে ভালোবাসে জেফ কে দিয়ে সব বাড়ির কাজ করিয়ে নেয় আর তার নিজের কাজ বলতে শুধু দামি রেস্টুরেন্টে গিয়ে কোম্পানির

জন্য কয়েকটা সিদ্ধান্ত নেওয়া বাড়িতে কিছু ভাঙলে আর্জ অনায়াসে টাকা দিয়ে ঠিক করিয়ে নেয় একসময় আর্জ এলেনার সঙ্গে দেখা করতে যায় কিন্তু এখন এলেনা তাকে চিনতে পারো না তবুও তারা একে অপরকে পছন্দ করে ফেলে আর আগের বারের সেই একই রেস্টুরেন্টে ডেটে যায় কিন্তু আজ রাতে ওয়েট্রেস তাদের জানায় যে তাদের ডিনার ফ্রি এভাবে তারা সুন্দর কিছু সময় কাটায় সপ্তাহের শেষে গ্যাব্রিয়েল আর্ষকে জিজ্ঞেস সে পুরনো জীবনে ফিরে যেতে চায় কিনা। আর আর্ষ স্পষ্টভাবেই বলে সে যেতে চায় না। আর্শ ভাবে যে গ্যাব্রিয়েল তাকে

জোর করে তার আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাবে না তো? কিন্তু গ্যাব্রিয়েল বলে যে সেটা করার ক্ষমতা তার নেই। আর্জ রাজি হলেই কেবল সে সবকিছু আগের মতো করতে পারবে। সেই রাতে গ্যাব্রিয়েল মার্থাকে জানায় সে কি করেছে। আর মার্থা রেগে যায়। তখন মার্থা তাকে আদেশ দেয় আর্জকে বুঝিয়ে ফিরে যেতে রাজি করাতে। আর শাস্তি হিসেবে গ্যাব্রিয়েলের ডানা কেড়ে নেওয়া হয়। পরদিন আর্জ একটা পুল পার্টি করছিল। গ্যাব্রিয়েল সেখানে হাজির হয়ে বলে এটা জেফের প্রতি অন্যায় হচ্ছে আর তাকে ছুঁয়ে জেফকে সবকিছু মনে করিয়ে দেয়। জেফ কয়েক

সেকেন্ড চিৎকার চেঁচামেচি করার পর শকে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জেফ আর্চকে তার জীবন ফিরিয়ে দিতে বলে। আর্চ ফিরে যেতে রাজি হয় কিন্তু শর্ত হলো তার আগে আরো কয়েকদিন এই জীবন উপভোগ করবে। জেফ এই চুক্তিতে রাজি হয়। ডানা হারানোর কারণে গ্যাব্রিয়েলের থাকার জায়গা দরকার। তাই সে জেফকে তার রুমমেট হতে বলে। তারা একটা হোটেল রুমে একটাই বিছানা শেয়ার করে থাকে। আর জেফ এঞ্জেলদের নিয়ে নানা প্রশ্ন করে। গ্যাব্রিয়েল ব্যাখ্যা করে যে সে উঠতে পারত না কারণ তার ডানা খুব ছোট ছিল শুধু

উঁচু রেঙ্কের এঞ্জেলদেরই বড় ডানা থাকে পরদিন সকালে হোটেল ম্যানেজার তাদের জানায় যে তাদের চলে যেতে হবে জেফ তাকে বুঝিয়ে আরো একদিন থাকতে দিতে রাজি করায় আর প্রতিশ্রুতি দেয় সন্ধ্যায় টাকা এনে দেবে এখন জেফ বিভিন্ন ছোটখাটো জায়গায় কাজ শুরু করে আর গ্যাব্রিয়েল তার পিছু পিছু ঘোরে খুব শিগগিরই জেফ বুঝতে পারে গরিব হওয়া কতটা কঠিন ক্লায়েন্টরা তার সঙ্গে খারাপ ব্যবহার করে পরিস্থিতি আরো খারাপ হয় কারণ অনেক রেস্টুরেন্ট ডেলিভারি বয়দের জায়গায় রোবট বসিয়ে দিয়েছে দিন শেষে জেফ জানতে পারে অ্যাপটা সপ্তাহের

শেষে পেমেন্ট দেয়। আর তাই তারা হোটেলের খরচ চালাতে পারে না। ফলে দুজনকে গাড়িতেই ঘুমাতে হয়। এদিকে আর্জ অ্যালেনাকে প্যারিসে নিয়ে যেতে চায়। কিন্তু এলেনা না করে দেয়। কারণ ইউনিয়নের জন্য কাজ করতে চায়। সে এখনো একজন কর্মচারী আর তার নিজের জীবনের মানের জন্য তাকে লড়তে হবে। আর্জ তার কথার মর্ম বুঝতে পারে না দেখে এলেনা চলে যায়। এরপর আর্চ গাড়ি নিয়ে বের হয় আর গাড়ি চালাতে চালাতে টেক্সট করতে থাকে। এর ফলে একটা এক্সিডেন্ট হয়। আর সে কমায় চলে যায়। শিগগিরি গ্যাব্রিয়েল একজন সহকর্মীর কাছ থেকে

খবরটা শোনে। আর জেফকে জানায় যে তাকে আরো কয়েকদিন গরিব থাকতে হবে। কারণ কমায় থাকা অবস্থায় আর্চকে কিভাবে রাজি করাবে? জেফ আতঙ্কিত গ্যাব্রিয়েলকে বলে সে যেন অন্য এঞ্জেলদের কাছে সাহায্য চায়। পরে গ্যাব্রিয়েল মার্থার কাছে যায়। আর মার্থা সিদ্ধান্ত নেয় যে ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে গেছে। তাই সে গ্যাব্রিয়েলকে বরখাস্ত করে দেয়। এখন তাকে মানুষের মত জীবন কাটাতে হবে। তবে মার্থা বলে আর্জ যদি সবকিছু আগের মতো করে দিতে রাজি হয় তাহলে সে গ্যাব্রিয়েলকে আবার এঞ্জেল বানানোর কথা ভেবে দেখবে।

সঙ্গে সঙ্গে গ্যাব্রিয়েলের শরীর বদলাতে শুরু করে। পরদিন জেফ তার নিজের একটা কোম্পানিতে যায় এই আশায় যে নতুন আইডিয়া দিয়ে সে একটা চাকরি পেতে পারবে কিন্তু তার কথা না শুনেই তাকে বের করে দেওয়া হয় জেফ শত শত কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছে কিন্তু তিন সপ্তাহ পার হলেও একটা কোম্পানিও তাকে ফোন করেনি এভাবে কিছু সময় কেটে যায় হাসপাতালে আর্জ অবশেষে জেগে ওঠে আর নার্স তাকে জানায় জেফ আর গ্যাব্রিয়েল কয়েকবার তার খোঁজ নিতে এসেছিল সেই রাতে জেফ তার পুরনো বাড়ির জন্য একটা ডেলিভারি

অর্ডার পায় আর সে বুঝতে পারে আর্জ জেগে উঠেছে জেফ যখন পৌঁছায় আর্জ এমন ভান করে যেন সে তাকে কে চেনে না। আর বলে এক্সিডেন্টের কারণে তার আগের কিছু মনে নেই। সন্ধ্যায় জেফ গ্যাব্রিয়েলকে খবরটা জানায়। জেফ বারবার সাহায্য চাইতে থাকে। আর গ্যাব্রিয়েলের মাথায় একটা আইডিয়া আসে। তার আসলে এলেনাকে সাহায্য করার কথা ছিল। তাই এখন যদি সে এলেনাকে সঠিক পথ দেখায় তাহলে হয়তো আরও রাজি হবে। পরদিন একজন কর্মচারী এলেনার ইউনিয়নের জন্য বারবার জোর দেওয়ায় বিরক্ত হয়ে আছে।

এলেনা হাল ছাড়ে না। হঠাৎ গ্যাব্রিয়েল হাজির হয়ে তার সব কথাকে সমর্থন করে আর কিছু কথাও বলে। কিন্তু যখন সবাই বুঝতে পারে যে সে এখানে কাজ করে না গার্ডরা তাকে বের করে দেয় পরে কর্মচারীরা অবশেষে ইউনিয়ন করার জন্য রাজি হয় কিন্তু বেশিরভাগই এই আইডিয়ার বিপক্ষে ভোট দেয় এরপর জেফ ডেলিভারি অ্যাপ থেকে একটা মেসেজ পায় আগামী সপ্তাহ থেকে তারা মূলত রোবট দিয়ে ডেলিভারিতে চলে যাচ্ছে আর জেফের রেটিং তাদের স্ট্যান্ডার্ডে পৌঁছায় না তাই তার একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে টাকার জন্য মরিয়া হয়ে জেফ ঠিক করে সে

তার ঘড়িগুলো আনতে নিজের বাড়িতে যাবে আর্চ ঠিক জেফের জন্মদিনের তারিখেই নিজের জন্মদিনের পার্টি করছে জেফ লুকিয়ে থাকে আর গ্যাব্রিয়েল চিন্তায় পড়ে যায় যখন সে দেখে আর্জের বাবা এখানে আছে আর তাকে গরিব মনে হচ্ছে না। এলেনা ক্যাটারিং সার্ভিসের ওয়েট্রেস হিসেবে কাজ করছে আর আর্জ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু সে বলে তাকে কাজ করতে হবে আর আর্চকে উপেক্ষা করে। পার্টি শেষ হওয়ার পর আর্জ এলেনাকে তার সঙ্গে নাচতে রাজি করায়। তখন এলেনা বলে তার উচিত ছিল আর্জের সঙ্গে প্যারিসে চলে যাওয়া। কারণ লড়াই করাটা

অর্থহীন ছিল। সে তার অ্যাপার্টমেন্ট হারিয়েছে। আর এখন তার কাজিনের গাড়িতে ঘুমাচ্ছে। তবুও সে এখন আর্চের সঙ্গে প্যারিসে যেতে রাজি হয় না। অ্যাপার্টমেন্ট প্রায় ফাঁকা হয়ে যাওয়ার পর জেফ বেরিয়ে আসে আর দামি ঘড়িগুলোর ড্রয়ার খোলে। ঘড়িগুলো নিয়ে জেফ চলে যাওয়ার সময় আর্চ তাকে দেখে ফেলে আর আতঙ্কিত হয়ে গুলি চালায়। জেফের হাতে গুলি লাগে আর সে ব্যথায় চিৎকার করে। পরদিন হাসপাতালে আর্স জেফের কাছে ক্ষমা চায়। আর গ্যাব্রিয়েলকে বলে তাদের জীবন আবার আগের মত করে দিতে। কিন্তু গ্যাব্রিয়েল বলে যে আর্স যদি সত্যিই মন

থেকে বলতো তাহলে সেটা এতক্ষণে হয়ে যেত। আর্জ শুধু অপরাধবোধের কারণেই অদল-বদল চাইছে। জেফ বলে ইচ্ছা করে কেউ গরীব হতে চায় না। অন্য কোনো সমাধান না পাওয়া পর্যন্ত আর্চ গ্যাব্রিয়েল আর জেফকে বলে তার সঙ্গে ওই দামি বাড়িতে থাকতে। তিনজন মিলে একসঙ্গে রিলাক্স করে আর মজা করে সময় কাটায়। শিগগিরই মার্থা গ্যাব্রিয়েলের খোঁজ নিতে আসে। গ্যাব্রিয়েল বলে সে বুঝতে পারছে না যে মানুষের জীবন যদি এত কষ্টের হয় তাহলে সে তাদের আশা দেবে কিভাবে?

মার্থা বুঝিয়ে বলে যে একজন হারিয়ে যাওয়া আত্মার এঞ্জেল দরকার হয় না। তাদের দরকার আরেকজন মানুষ। গ্যাব্রিয়েল বুঝতে পারে না। কিন্তু মার্থা আর একটা কথাও না বলে অদৃশ্য হয়ে যায়। পরে সবাই ঘুরতে বের হয়। আর আর্জ এলেনাকে দেখে অবাক হয়ে যায়। এলেনা তাকে জানায় যে সে আর তার সহকর্মীরা আবার ইউনিয়নের জন্য লড়াই করার প্ল্যান করছে। এলেনা শিখেছে যে পরিবর্তন রাতারাতি হয় না। তাই হারের মধ্য দিয়েও তাকে লড়াই চালিয়ে যেতে হবে। এরপর গ্যাব্রিয়েল সবাইকে ক্লাবে নিয়ে যায়। কিছুক্ষণ নাচার পর গ্যাব্রিয়েল তার

ব্যর্থতার জন্য এখনো মন খারাপ করে আছে। আর্স তাকে সান্ত্বনা দিতে এসে বলে যে সে হাল ছাড়তে পারে না। তখন গ্যাব্রিয়েল বলে আর্জও তো হাল ছেড়ে দিয়েছিল আর তাদের দুজনের পরিস্থিতি একই। তাদের কোন ভবিষ্যৎ নেই আর থাকার জায়গাও নেই। কিন্তু সে এটাও স্বীকার করে যে মানুষ হওয়ার ফলে সে অনেক উপভোগ্য জিনিস শিখেছে। যেমন খাওয়া, নাচা আর বন্ধু বানানো। আরশ বুঝতে পারে ধনী থাকাকালীন তার যত বন্ধু ছিল সবাই নকল। আর সে তার সেই পরিবারের সঙ্গে কাটানো

সময়গুলো মিস করে। যারা তাকে সে যেমন ছিল তেমন ভাবেই ভালোবাসতো। আর্স বলে সে এমন একটা জীবন চায় যা সে নিজের হাতে করেছে। চুরি করা নয়। এর মানে হলো সে অবশেষে সবকিছু মেনে নিয়েছে। তখন গ্যাব্রিয়েল হাসে আর তার কাঁধ ছোঁয়ে। আর্শ চোখের পলক ফেলতেই নিজেকে সেই রাতে ফিরে পায় যেদিন তার গাড়ি নিয়ে গিয়েছিল। ওদিকে জেফ বিশাল বাড়িতে একা একা অনুভব করে। একসময় আর্স তার গাড়ি ছাড়াতে গিয়ে দেখে জেফ ইতিমধ্যে তার সব দেনা পরিশোধ করে দিয়েছে।

এরপর আর্শ তার বাবাকে ফোন করে অবশেষে তার আসল অবস্থার কথা বলে। তার বাবা তাকে খুব সাপোর্ট করে। পরের বার জেফ কোম্পানির মিটিং গিয়ে ঘোষণা করে যে তারা অ্যাপ ওয়ার্কারদের বেতন আর সুবিধা বাড়াচ্ছে। সে রোবট বা এআই আর ব্যবহার করতে চায় না। আর কারো যদি তার সিদ্ধান্ত পছন্দ না হয় সে তাদের বরখাস্ত করে দেবে। পরে আর্চ গ্যাব্রিয়েলের দেখানো দৃশ্যের মতোই একটা ডেলিভারি ড্রাইভারের চাকরি পায়। কিন্তু সে ওই ভয়ানক ভবিষ্যৎ চায় না। তাই হোয়াইট বোর্ডে একটা মেসেজ লিখে ঘোষণা করে যে সে চাকরি ছেড়ে দিচ্ছে। এরপর আর্জ একটা

ডকুমেন্টারি বানানো শুরু করে আর অ্যালেনার সঙ্গে ডেট করতে থাকে। একদিন রাতে তারা খাবার খাওয়ার পর সেই টেবিলে একটা খাবার গ্যাব্রিয়েলের জন্য রেখে যায়।

Frequently asked questions

গ্যাব্রিয়েল হলো একজন নিচু র‍্যাঙ্কের গার্ডিয়ান এঞ্জেল যার কাজ হলো ফোনে টেক্সট করতে করতে গাড়ি চালানো লোকদের এক্সিডেন্ট থেকে বাঁচানো।

গ্যাব্রিয়েল আর্জ এবং জেফের জীবন অদল-বদল করে দেয়।

আর্জ সবকিছু মেনে নিয়ে একটি ডকুমেন্টারি বানানো শুরু করে এবং এলেনার সঙ্গে ডেট করতে থাকে।